আজ রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৪%

পাসওয়ার্ড ছাড়াই যেভাবে সুরক্ষিত রাখা যাবে অনলাইন অ্যাকাউন্ট

  • MIT ERP
  • Update Time : 08:33:31 am, Sunday, 30 August 2026
  • 11

পাসওয়ার্ড ছাড়াই যেভাবে সুরক্ষিত রাখা যাবে অনলাইন অ্যাকাউন্ট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের জন্য এত দিন মূল ভরসা ছিল পাসওয়ার্ড। তবে পাসওয়ার্ড ভুলে যাওয়া, অন্যের হাতে চলে যাওয়া কিংবা ফিশিংয়ের মাধ্যমে চুরি হওয়ার মতো ঝুঁকি রয়েছে। এসব সমস্যা কমাতেই জনপ্রিয় হচ্ছে পাসকি।

ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক চালু থাকলে সেগুলো দিয়েই পাসকি ব্যবহার করে অ্যাকাউন্টে ঢোকা সম্ভব। কম্পিউটারের ক্ষেত্রে পিন বা অন্য কোনো ডিভাইস-ভিত্তিক নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা যায়। পাসকির অন্যতম সুবিধা হলো এটি সাধারণ পাসওয়ার্ডের মতো সহজে অন্যকে বলে দেওয়া বা কপি করে নেওয়া যায় না। তবে পাসকি চালু করার আগে আপনার ডিভাইস ও ব্রাউজার সেটি সমর্থন করে কি না, তা নিশ্চিত করতে হবে।

সাধারণভাবে উইন্ডোজ ১০ বা পরবর্তী সংস্করণ, ম্যাকওএস ভেনচুরা বা পরবর্তী সংস্করণ এবং ক্রোমওএস ১০৯ বা নতুন সংস্করণের কম্পিউটারে পাসকি ব্যবহার করা যায়। স্মার্টফোনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ৯ বা পরবর্তী সংস্করণ এবং আইওএস ১৬ বা পরবর্তী সংস্করণ প্রয়োজন হতে পারে। ফোনের পাসকি ব্যবহার করে কম্পিউটারে লগইন করতে চাইলে দুই ডিভাইসে ব্লুটুথ চালু রাখতে হতে পারে।

অ্যাপল ডিভাইসে আইক্লাউড কিচেইন সক্রিয় থাকাও প্রয়োজন। গুগল অ্যাকাউন্টে পাসকি তৈরির জন্য প্রথমে অ্যাকাউন্টের সেটিংসে প্রবেশ করুন। এরপর সিকিউরিটি বিভাগ থেকে পাসকিস অপশন নির্বাচন করুন। সেখানে গিয়ে ক্রিয়েট অ্যা পাসকিতে ক্লিক করুন। নিরাপত্তার জন্য বর্তমান পাসওয়ার্ড দিয়ে পরিচয় নিশ্চিত করতে হতে পারে। এরপর ফোন বা কম্পিউটারের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক কিংবা পিনের সঙ্গে পাসকি যুক্ত করে সেটআপ শেষ করুন।

কোনো সমর্থিত অ্যাকাউন্টের সাইন-ইন পেজে গিয়ে প্রথমে ইউজারনেম বা ই-মেইল লিখুন। এরপর পাসকি দিয়ে লগইন করার অপশন নির্বাচন করুন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পাসওয়ার্ড ছাড়াই যেভাবে সুরক্ষিত রাখা যাবে অনলাইন অ্যাকাউন্ট

Update Time : 08:33:31 am, Sunday, 30 August 2026