আজ রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 09:10:45 am, Sunday, 30 August 2026
  • 13
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সীতাকুণ্ডে বঙ্গোপসাগরের উপকূল থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কুমিরা নৌপুলিশ। গত শুক্রবার বাঁশবাড়িয়া ফেরিঘাটের দক্ষিণ পাশে সাগর উপকূলে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপকূলে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে কুমিরা নৌপুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহের মুখম-লসহ শরীরের বিভিন্ন অংশ পচে বিকৃত হয়ে গেছে। নিহতের পরনে ছিল লাল গেঞ্জি ও নীল রঙের হাফপ্যান্ট। তবে প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কুমিরা নৌ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বোনকে হত্যা করলেন বড় ভাই

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

Update Time : 09:10:45 am, Sunday, 30 August 2026