নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। অভিনেত্রী রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান।
তবে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি। তিশা জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে গাড়িতে করে ঢাকার উদ্দেশে ফিরছিলেন তিনি ও তার সঙ্গে থাকা অন্যরা।














