সাবেক আইজিপি এবং বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক আর নেই। রোববার ভোরে তিনি মারা যান। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ড. এনামুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

















