অর্থের বিনিময়ে নিজের দেড় বছরের শিশুপুত্রকে হস্তান্তরের অভিযোগে পটুয়াখালীর দশমিনা থেকে মারুফ মুন্সি (২২) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।






















