সৌদি আরবের মক্কায় অবস্থিত হেরা সাংস্কৃতিক এলাকার পবিত্র কোরআন জাদুঘরে স্থান পেয়েছে তৃতীয় হিজরি শতাব্দীর একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি। ঐতিহাসিক এই নিদর্শনটিকে কোরআনের পাণ্ডুলিপি রচনার প্রাথমিক পর্যায়ের এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রোববার (৩০ আগস্ট) আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।



















