আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আইআরজিসির পাল্টা হামলা

  • MIT ERP
  • Update Time : 02:39:23 pm, Monday, 31 August 2026
  • 9

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আইআরজিসির পাল্টা হামলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।

জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার দেশটির আকাশসীমায় প্রবেশ করা ৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

আইআরজিসি বলছে, লারাক দ্বীপে মার্কিন হামলায় বেশ কয়েকজন ইরানি যোদ্ধা ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। আর যুক্তরাষ্ট্রের দাবি, আইআরজিসি’র রকেট লঞ্চারগুলোতে বোমা হামলার কারণ, সেগুলো হরমুজ প্রণালিতে নৌ-মাইন নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে, ইরানের নৌবাহিনী এখনও সক্রিয় ও অক্ষত রয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি। তেহরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি জবাবে এ কথা জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সৌদিতে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় গুলিতে বাংলাদেশি নিহত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আইআরজিসির পাল্টা হামলা

Update Time : 02:39:23 pm, Monday, 31 August 2026