আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

গাজীপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহতের প্রতিবাদে বাসে আগুন

  • MIT ERP
  • Update Time : 03:26:17 pm, Monday, 31 August 2026
  • 12

গাজীপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহতের প্রতিবাদে বাসে আগুন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরে বাসচাপায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিহতের সহকর্মী শ্রমিক ও স্থানীয়রা এ ঘটনা ঘটান বলে জানা গেছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত মরিয়ম বেগম ঢাকার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি ইটাহাটা এলাকার দিগন্ত সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম।

এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরিয়মের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মী শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাকওয়া পরিবহনের অপর একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

এতে বাসটির ভেতরের বেশকিছু অংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বাসন থানার ওসি হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে নিহতের সহকর্মীরা একটি বাসে অগ্নিসংযোগ করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়িত হবে চার ধাপে

গাজীপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহতের প্রতিবাদে বাসে আগুন

Update Time : 03:26:17 pm, Monday, 31 August 2026