আজ বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৯ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৫°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ হাইকোর্টে

  • MIT ERP
  • Update Time : 04:07:24 pm, Monday, 31 August 2026
  • 18

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ হাইকোর্টে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ সোমবার ঘোষণা করা হবে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় ঘোষণার কথা রয়েছে।

এরআগে গত ২৫ আগস্ট রাষ্ট্রপক্ষের আবেদনে এ রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করেন হাইকোর্ট। মামলাটির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয় ২৪ আগস্ট।

রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় সাক্ষীদের জবানবন্দি, হিটু শেখের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং মেডিকেল রিপোর্টসহ বিভিন্ন তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। এর আগে, আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও বাকি ৩ আসামিকে খালাস দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ।

২০২৫ সালের ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে গিয়ে, বড় বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণের শিকার হয় ৮ বছরের আছিয়া। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রথমে ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। পরে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আছিয়া।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে চার শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ হাইকোর্টে

Update Time : 04:07:24 pm, Monday, 31 August 2026