রংপুরে একই পরিবারের চারজনকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। সোমবার ৩১ আগস্ট দুপুরে তিনি এ তথ্য জানান।
এর আগে, রোববার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করে।


















