আজ সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল সাজে রাজশাহী মহানগরী

  • MIT ERP
  • Update Time : 04:26:24 pm, Monday, 31 August 2026
  • 11

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল সাজে রাজশাহী মহানগরী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলীয় কার্যালয়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় ব্যাপক সাজসজ্জা করা হয়েছে।

নগরীতে এখন সাজ সাজ রব বিরাজ করছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কদ্বীপে স্থাপন করা হয়েছে ব্যানার ও ফেস্টুন। পাশাপাশি বিভিন্ন জনবহুল স্থানে স্থাপন করা হয়েছে ওভারহেড বিলবোর্ড ও ব্যানার। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপন করা হয়েছে এলইডি ডিসপ্লে। এসব এলইডি ডিসপ্লেতে বিএনপির ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্যের চিত্র তুলে ধরা হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যাপক প্রস্তুতিতে নগরীতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সকাল ৭টায় দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকেল ৪টায় বাটার মোড় থেকে বের করা হবে বর্ণাঢ্য র‌্যালি।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে অঙ্গ ও সহযোগী সংগঠন দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করবে। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকা ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লেতে সজ্জিত করা হয়েছে। বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম এবং গৌরবোজ্বল সাফল্যের পথচলা এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের মৃত্যুদণ্ড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল সাজে রাজশাহী মহানগরী

Update Time : 04:26:24 pm, Monday, 31 August 2026