পিরোজপুর পৌরসভার অধিকাংশ রাস্তাঘাট ভাঙাচোরা ও খানাকান্দে ভরা থাকায় সামান্য বৃষ্টিতেই শহরের প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। ফলে এসব সড়ক এখন সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে।
রাস্তাগুলো খানাখন্দে ভরে যাওয়ায় ও বৃষ্টির পানি জমে থাকায় স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়তে হয় চরম দুর্ভোগে।





















