মোনাকোয় বৃহস্পতিবার অনুষ্ঠিত ড্রয়ের পর ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে বার্সেলোনার সূচি চূড়ান্ত হয়েছে। হ্যান্সি ফ্লিকের দলের সামনে অপেক্ষা করছে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ।
চ্যাম্পিয়নস লিগের এবারের লড়াইয়ে বার্সেলোনাকে মুখোমুখি হতে হবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল ম্যানচেস্টার সিটির।















