নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। শনিবার সকালে দেশটির পুলিশ এক হালনাগাদ তথ্যে এ সংখ্যা জানিয়েছে। এর আগে ভুলবশত ৬২৬ জন নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছিল। নেপাল ও তিব্বতে হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাওয়ায় দুই অঞ্চলে মোট মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
দুই অঞ্চলের তথ্য মিলিয়ে মৃতের সংখ্যা অন্তত ৬২৩ জন হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।






















