আজ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনায় ১৪৭ জনের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 02:27:17 pm, Friday, 28 August 2026
  • 12

পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনায় ১৪৭ জনের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পদ্মা সেতু চালুর পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা এলাকা পর্যন্ত মোট ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেওয়া তথ্যানুযায়ী, এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পদ্মা সেতু উদ্বোধনের দিন ২৫ জুন ২০২২ খ্রিষ্টাব্দ থেকে ২৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় মোট ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দুর্ঘটনাকবলিত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। একইসঙ্গে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালুর পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ দিন দিন বাড়ছে।

এর সঙ্গে পাল্লা দিয়ে সড়ক দুর্ঘটনার সংখ্যাও উদ্বেগ জনক ভাবে বাড়ছে। দ্রুতগতির যানবাহন, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অসতর্কতা ও বেপরোয়া গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। দুর্ঘটনা কমাতে চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার পাশাপাশি সড়কের নির্দেশনা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনায় ১৪৭ জনের মৃত্যু

Update Time : 02:27:17 pm, Friday, 28 August 2026