আজ শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

বিজয়নগরে ২৪ টন অবৈধ সারসহ ট্রাক আটক করলো বিজিবি

  • MIT ERP
  • Update Time : 02:55:46 pm, Friday, 28 August 2026
  • 25

বিজয়নগরে ২৪ টন অবৈধ সারসহ ট্রাক আটক করলো বিজিবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সার পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে ২৪,০০০ কেজি (২৪ টন) টিএসপি ও ডিএপি সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিকদল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকে থাকা সারের বৈধ কোনো কাগজপত্র না থাকায় সারসহ ট্রাকটি আটক করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারগুলো অবৈধভাবে মজুত করার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। পরে ট্রাকটি তল্লাশি করে ৯,৫০০ কেজি টিএসপি সার এবং ১৪,৫০০ কেজি ডিএপি সার সর্বমোট ২৪,০০০ কেজি (২৪ টন) সার জব্দ করা হয়। জব্দকৃত সার ও ট্রাকের আনুমানিক সিজার মূল্য ৫৫ লাখ ৬১ হাজার টাকা। জব্দকৃত সার ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নে সরাইল ব্যাটালিয়ন সীমান্তে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার স্বার্থে সার পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দুই হাজার কোটি টাকায় লিভারপুলে যোগ দিচ্ছেন বারকোলা

বিজয়নগরে ২৪ টন অবৈধ সারসহ ট্রাক আটক করলো বিজিবি

Update Time : 02:55:46 pm, Friday, 28 August 2026