সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হয়েছে বাবর আজমের দল। এমন বাজে ব্যাটিংয়ের কারণে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে দ্বিতীয় বিভাগের কাউন্টি দলের সঙ্গে তুলনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান হেরেছে ইনিংস ও ৫৩ রানে।






















