নবীনগরে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ সভায় সহকারী শিক্ষক কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি ড. মোহাম্মদ সাহাবুদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান রোস্তম আহাম্মদ, অভিভাবক সদস্য সাইদুল ইসলাম মামুন, শিক্ষক প্রতিনিধি সৈয়দা সুলতানা নুরুননাহার, আরমান আলী। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোস্তাক আহাম্মদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন ডা. শাহজাহান সিদ্দিক, নূরে আলম, আমিনুল ইসলাম সবুজ, আবুল বাশার, জামাল উদ্দিন, ডা. ফেরদৌস আহমেদ, লিটন খন্দকার, মোস্তফা কামাল ও রিতু আক্তার।

















