আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

রামুতে ট্রাকের চেচিস থেকে ১ লাখ ৩৮ হাজার ইয়াবাসহ আটক ১

  • MIT ERP
  • Update Time : 05:39:42 pm, Tuesday, 25 August 2026
  • 18

রামুতে ট্রাকের চেচিস থেকে ১ লাখ ৩৮ হাজার ইয়াবাসহ আটক ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের রামুতে একটি ট্রাকের চেচিসের গাদামের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ট্রাকের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি জোরদার করা হয়। এ সময় সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকে কোনো অবৈধ মালামাল আছে কি না জানতে চাইলে চালক তা অস্বীকার করেন।

পরে বিজিবি সদস্যরা ট্রাকটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালান। একপর্যায়ে ট্রাকের চেচিসের গাদামের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

লালমনিরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্ত ছাড়াই নথিভুক্তের অভিযোগ

রামুতে ট্রাকের চেচিস থেকে ১ লাখ ৩৮ হাজার ইয়াবাসহ আটক ১

Update Time : 05:39:42 pm, Tuesday, 25 August 2026