আজ বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার মামলা পেল মহানগর গোয়েন্দা পুলিশ

  • MIT ERP
  • Update Time : 06:48:49 pm, Tuesday, 25 August 2026
  • 19

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার মামলা পেল মহানগর গোয়েন্দা পুলিশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের দায়িত্ব পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অধিকতর তদন্ত ও দ্রুত চার্জশিট দেওয়ার লক্ষ্যেই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার বিকেলে বিষয়টি তদন্ত দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়। রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলাটির তদন্ত করছিল কোতয়ালী থানা-পুলিশ।

ডিবি পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী জানান, সোমবার বিকেলে কোতয়ালী থানার পরিদর্শক তদন্ত মিলন চ্যাটার্জী মামলার নথিপত্র ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নতুন তদন্ত কর্মকর্তা ডিবির ওসি জিন্নাত আলীর কাছে হস্তান্তর করেন। পরে দুই কর্মকর্তা ঘটনাস্থল মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের বাড়ি পরিদর্শন করেন।

ডিবি বলছে, দুই আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে নতুন কিছু তথ্যও এসেছে। সেগুলো যাচাই করতেই অধিকতর তদন্ত করবে ডিবি।

গত শনিবার রংপুর জেলা শহরের মাছুয়াপাড়া এলাকার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ১২ বছরের ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবক হত্যার দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ। তাদের দাবি, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্রেই এই হত্যাকাণ্ড।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কুমিল্লার নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার মামলা পেল মহানগর গোয়েন্দা পুলিশ

Update Time : 06:48:49 pm, Tuesday, 25 August 2026