আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি ও সার সরবরাহের আশ্বাস রাশিয়ার

  • MIT ERP
  • Update Time : 06:34:20 pm, Tuesday, 25 August 2026
  • 10

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি ও সার সরবরাহের আশ্বাস রাশিয়ার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ভারতকে জ্বালানি ও সার সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়া। সোমবার মস্কোতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছর বাণিজ্যে সামান্য কমতি থাকলেও এ বছর মস্কো-দিল্লি বাণিজ্য ফের বেড়েছে বলেও জানান পুতিন।

এছাড়া, বৈঠকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়েও আলোচনা হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় স্থিতিশীল সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত হলেও বাণিজ্যের ক্রমবর্ধমান ভারসাম্যহীনতা দূর করার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি।

এদিকে আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিনের সম্ভাব্য ভারত সফরের আগেই বৈঠকটি অনুষ্ঠিত হলো।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাজধানীতে বাসা থেকে ঢাকা সিটি কলেজের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি ও সার সরবরাহের আশ্বাস রাশিয়ার

Update Time : 06:34:20 pm, Tuesday, 25 August 2026