রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর একটি পরিবহন বিমান অবতরণ করেছে। তবে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, এই বিমানের আগমন সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।
মঙ্গলবার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ মার্কিন সামরিক বাহিনীর ওই বিমানের রাশিয়ায় অবতরণের তথ্য নিশ্চিত করেছে।


















