আজ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • MIT ERP
  • Update Time : 07:20:25 pm, Tuesday, 25 August 2026
  • 12

মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা-২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মহজমপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নম্বর সহসভাপতি আল মুজাহিদ মল্লিক। প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফলের পরিমাণ ভালো হয়েছে। তবে শুধু ফলাফলের সংখ্যা বাড়ালেই হবে না, শিক্ষার মানও আরও উন্নত করতে হবে।

শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আজ যারা কৃতী শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা পাচ্ছে, তারা আগামী দিনে আরও ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে—এটাই প্রত্যাশা। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

আয়োজকরা জানান, এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

থানা ঘেরাওয়ের ডাক দেওয়া মানিকগঞ্জের সেই যুবদল নেতা বহিষ্কার

মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Update Time : 07:20:25 pm, Tuesday, 25 August 2026