আজ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র, ১৪৩৩ | ০৪ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

দেশীয় অস্ত্র ও কার্তুজসহ ‘গ্রেনেড বাবু গ্রুপ’র সদস্য গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 03:04:33 pm, Tuesday, 18 August 2026
  • 9

দেশীয় অস্ত্র ও কার্তুজসহ ‘গ্রেনেড বাবু গ্রুপ’র সদস্য গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

খুলনায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ও শুটার মো. আল আমিন হাওলাদার ভেলুকে (৩২) গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টা ৫ মিনিটের দিকে খুলনা সদর থানাধীন বড় মির্জাপুর ইউসুফ সড়কের আমেনা মঞ্জিলের নিচতলার পশ্চিম পাশের একটি কক্ষের সানশেডের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আল আমিন হাওলাদার ভেলু খুলনা নগরীর বানিয়াখামার এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, তিনি গ্রেনেড বাবু গ্রুপের একজন সক্রিয় সদস্য ও শুটার হিসেবে পরিচিত। কেএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি ঢাকার শাহবাগ থানার চাঞ্চল্যকর শহীদ মিনারের সামনে জোড়া খুনের মামলার ১৬৪ ধারায় জবানবন্দিতে উল্লেখিত পলাতক আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে খুলনার লবণচরা ও সদর থানায় হত্যাচেষ্টা, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে আরও দুটি মামলা রয়েছে।

এর মধ্যে লবণচরা থানার মামলাটি ৩ জুলাই এবং খুলনা সদর থানার মামলাটি ১৭ জুন দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চট্টগ্রামেও চালু হলো নারীদের জন্য বিশেষ গোলাপী বাস

দেশীয় অস্ত্র ও কার্তুজসহ ‘গ্রেনেড বাবু গ্রুপ’র সদস্য গ্রেপ্তার

Update Time : 03:04:33 pm, Tuesday, 18 August 2026