সৌদি আরবের বৃহত্তম রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর একটি তেল শোধনাগারকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানে অবস্থিত ওই শোধনাগারে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ এজেন্সির’ প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।















