আজ রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই, তথ্যমন্ত্রীর শোক

  • MIT ERP
  • Update Time : 09:37:52 pm, Sunday, 16 August 2026
  • 8

প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই, তথ্যমন্ত্রীর শোক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নূরুল হাসান খান আর নেই। রোববার (১৬ আগস্ট) রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নূরুল হাসান খান দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি কানাডার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। মরহুমের ভাগ্নে সাংবাদিক মাসুদ করিম জানান, রোববার বাদ এশা মিরপুর-২-এর মসজিদ-ই-ফেরদৌসে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামে। নূরুল হাসান খান দেশের সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি সংগঠনটির সঙ্গে যুক্ত ছিলেন। প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া নূরুল হাসান খানের মৃত্যুতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি খোন্দকার কাওছার হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলীও গভীর শোক প্রকাশ করেছেন।

সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাজধানীতে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির বিশেষ নারী বাস সার্ভিস

প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খান আর নেই, তথ্যমন্ত্রীর শোক

Update Time : 09:37:52 pm, Sunday, 16 August 2026