আজ রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র, ১৪৩৩ | ০২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ফ্যাসিবাদের বিচার উন্মুক্তভাবেই হবে: আইনমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 08:27:29 pm, Sunday, 16 August 2026
  • 4

ফ্যাসিবাদের বিচার উন্মুক্তভাবেই হবে: আইনমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদের বিচার হবে এবং এ নিয়ে কোনো গোপনীয়তা নেই।

রোববার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলার কোনো সুযোগ নেই। বাংলাদেশে ফ্যাসিবাদকে কোনো সুযোগ দেওয়া যাবে না।

ফ্যাসিবাদের বিচার হবে উপযুক্ত আদালতে। এমন আদালতেই এ বিচার হবে, যা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। ’ সভায় স্বাগত বক্তব্য দেন তথ্যমন্ত্রী মো. জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন মো. জয়নুল আবেদিন এমপি। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, সাবেক হুইপ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মজিবর রহমান সরওয়ার। উল্লেখ, সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

তথ্য কমপ্লেক্সের কার্যক্রম জেলা ও উপজেলায় সম্প্রসারণ করা হবে: তথ্যমন্ত্রী

ফ্যাসিবাদের বিচার উন্মুক্তভাবেই হবে: আইনমন্ত্রী

Update Time : 08:27:29 pm, Sunday, 16 August 2026