10:36 pm, Friday, 14 August 2026

স্বৈরাচারকে আর কখনো ফিরতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 09:07:14 pm, Friday, 14 August 2026
  • 7

স্বৈরাচারকে আর কখনো ফিরতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ১৮ বছর অনেক আন্দোলন-সংগ্রামের পর আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচারকে আর কখনো ফিরে আসতে দেওয়া যাবে না।

আমরা ঐক্যবদ্ধ থাকলে এ দেশে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্থানীয় বিএনপির আয়োজনে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, বিএনপি ও সরকারের পক্ষেই দেশের উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের সুযোগ এসেছে। গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় ছিল। ওই সময়ে কোনো ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন দেশের উন্নয়ন করার সুযোগ এসেছে। তিনি বলেন, ‘আপনাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ভবিষ্যতের জন্য প্রতিটি ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে।

উন্নত মানের মাদ্রাসাও হবে। ছোট ছোট ছেলেমেয়েরা যাতে মানসম্মত শিক্ষা পায়, সে ব্যবস্থা করা হবে। ’ দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, আগামী পাঁচ বছর আল্লাহ সহায় হলে এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করাই হবে একমাত্র লক্ষ্য। অনুষ্ঠানে ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে এবং সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

এ সময় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, নগরকান্দা যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ঢাকায় উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার

স্বৈরাচারকে আর কখনো ফিরতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : 09:07:14 pm, Friday, 14 August 2026