কখনো বাগানের গাছে ঝুলতে ঝুলতে নষ্ট হচ্ছে কাঁঠাল, আবার কোথাও মাটিতে পড়ে থাকছে পচে যাওয়া এই ফল। কাঁঠালের ভরা মৌসুমে গাজীপুরের চেনা এই দৃশ্য যেন কৃষকের দীর্ঘশ্বাসের গল্প। গাছে ফলন আছে, কিন্তু সংরক্ষণের সুযোগ না থাকায় দাম পড়ে যায়।
শেষ পর্যন্ত হাজার হাজার টন কাঁঠালের জায়গা হয় বাগানের মাটিতে। তবে, সেই পুরনো গল্প এবার বদলে যাচ্ছে।
















