10:34 pm, Friday, 14 August 2026

ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 08:54:54 pm, Friday, 14 August 2026
  • 7

ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে শোকদিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন মহিলা লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে সমবেত হয়। নারায়ণগঞ্জ থেকে বসুন্ধরা আবাসিকের একটি বাসায় জড়ো হয়েছিলেন তারা। ১৫ আগস্ট উপলক্ষে ঝটিকা মিছিলসহ বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের।

ভাটারা থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে, গোপন খবরের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বাসাটি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ঢাকায় উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার

ঢাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

Update Time : 08:54:54 pm, Friday, 14 August 2026