11:59 pm, Friday, 14 August 2026

নাটরে ইউএনও কার্যালয়ে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি

  • MIT ERP
  • Update Time : 05:07:05 pm, Thursday, 13 August 2026
  • 2

নাটরে ইউএনও কার্যালয়ে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা। নাটোর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় চত্বরে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তারা বলেন, সরকারি দপ্তরে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

লালপুর ও বাগাতিপাড়া ইউএনও কার্যালয়ে পৃথক ঘটনায় কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। মানববন্ধন থেকে প্রধান দুটি দাবি তুলে ধরা হয়। সন্ত্রাসী হামলা ও সাংবাদিক নির্যাতনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি তোলা হয়, যাতে ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে এমন হামলার শিকার হতে না হয়।

মানববন্ধনে নাটোর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার না করা হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সালমান শাহর রহস্যময় মৃত্যু: তিন দশক ধরে আলোচনায় থাকা সামিরা হক এখন কোথায়

নাটরে ইউএনও কার্যালয়ে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি

Update Time : 05:07:05 pm, Thursday, 13 August 2026