11:10 pm, Friday, 14 August 2026

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য বেড়েছে: নাহিদ ইসলাম

  • MIT ERP
  • Update Time : 11:10:07 pm, Friday, 14 August 2026
  • 0

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য বেড়েছে: নাহিদ ইসলাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির সরকার ক্ষমতা গ্রহণের পর দ্রব্যমূল্য ও চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে শহীদ ফারুক সড়কে এক গণসমাবেশে এ তিনি দাবি করেন।

গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাস বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, দখলবাজি ও বিরোধীদরের উপড় দমন-পীড়ন বন্ধের দাবিতে এ গণসমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। এতে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরাসহ এনসিপির শীর্ষ নেতারা।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য বেড়েছে। চাঁদাবাজিও বেড়েছে। এ সরকার কথা রাখেনি। যা বলেছিলেন তা রাখেনি, প্রতারণা করেছে। বিশ্বাসঘাতকতা করেছে। তাই তাদেরকে প্রতারক বলতে পারি।

বিদ্যুতের সংকট দেশের সকল রেকর্ড ভেঙেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, ব্যাংক লোপাটকারী, দুর্নীতিবাজদের সুবিধা দিচ্ছে এ সরকার। কৃষি কার্ড, হেলথ কার্ড পাচ্ছে বিএনপির সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ জনগণ তা পাচ্ছে না।

নাহিদ হুঁশিয়ারি উচ্চারণ করেন, এ সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারে এনসিপি তাদেরকে ক্ষমতায় থাকতে দেবে না। গ্যাস, বিদ্যুৎ তেলের সংকট যদি এ সরকার ঠিক করতে না পারে তাহলে এ সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে এ দেশের জনগণ সুরক্ষিত নয় বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

নাহিদ ইসলাম বলেন, গ্যাস বিদ্যুৎ, তেলের সংকট কমাতে না পারলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এ সরকারকে। কোনো অজুহাত চলবে না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য বেড়েছে: নাহিদ ইসলাম

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য বেড়েছে: নাহিদ ইসলাম

Update Time : 11:10:07 pm, Friday, 14 August 2026