6:39 pm, Friday, 14 August 2026

নরসিংদীর পলাশে জাল রশিদে জমি রেজিস্ট্রি, ভুয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 09:56:53 am, Thursday, 13 August 2026
  • 4

নরসিংদীর পলাশে জাল রশিদে জমি রেজিস্ট্রি, ভুয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নরসিংদীর পলাশে জাল খাজনার দাখিলা (রশিদ) ব্যবহার করে জমির দলিল রেজিস্ট্রির সময় রিফাত মোল্লা (২৪) নামের এক কথিত সিভিল কোর্ট কমিশনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে পলাশ সাব-রেজিস্ট্রি অফিস চত্বর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রিফাত মোল্লা নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। জানা যায়, বুধবার পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের একটি জমির দলিল রেজিস্ট্রি করতে আসেন রিফাত। রেজিস্ট্রি প্রক্রিয়াকালে তার দাখিল করা খাজনার দাখিলা দেখে পলাশ সাব-রেজিস্টার মো. মিজানুর রহমানের সন্দেহ হয়।

তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খানকে অবহিত করেন। সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে নথিপত্র যাচাই-বাছাই করেন। এতে দাখিলকৃত খাজনার রশিদটি সম্পূর্ণ জাল প্রমাণিত হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পলাশ থানা পুলিশ। পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান বলেন, দলিল সম্পাদনের সময় সাব-রেজিস্টার মহোদয়ের সন্দেহ হলে আমাকে জানানো হয়।

ঘটনাস্থলে এসে কাগজপত্রের জালিয়াতির প্রমাণ পাই। এ ঘটনায় আমার অফিসের সংশ্লিষ্ট কর্মী বাদী হয়ে পলাশ থানায় মামলা দায়ের করেছেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান,সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বিএনপির মহাসচিব পদে কারা এবং কতদিন দায়িত্ব পালন করেছেন

নরসিংদীর পলাশে জাল রশিদে জমি রেজিস্ট্রি, ভুয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেপ্তার

Update Time : 09:56:53 am, Thursday, 13 August 2026