6:55 pm, Friday, 14 August 2026

৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী

  • MIT ERP
  • Update Time : 06:16:02 pm, Friday, 14 August 2026
  • 7

৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বেগম খালেদা জিয়াকে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার সংগ্রামের মূর্ত প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল শনিবার ঢাকাসহ সারা দেশে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলার দলীয় কার্যালয়গুলোতে একযোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়েও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের কার্যক্রম ও পারফরম্যান্স নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকারের প্রথম ৬ মাসের লক্ষ্য সফলভাবে পূরণ হয়েছে। বিগত ৬ মাসের সার্বিক কর্মকাণ্ডের পরিসংখ্যান দ্রুতই সর্বসাধারণের কাছে পৌঁছে দেয়া হবে। আগামী ৬ মাসে সরকারের কাজ আরও জোরালো ও কার্যকর রূপ নেবে। ’ এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, শপথ গ্রহণের পূর্বে পদত্যাগ করার কোনও আইনি বাধ্যবাধকতা ছিল না।

তবে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব পদে ছিলেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়েছেন, তাই তিনি দায়িত্ববোধ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন ও পদত্যাগ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দিল্লি হাইকোর্টসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি

৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী

Update Time : 06:16:02 pm, Friday, 14 August 2026