আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

ফিফা থেকে ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও মারাত্মক ভুল: ট্রাম্প

  • MIT ERP
  • Update Time : 08:37:09 pm, Tuesday, 11 August 2026
  • 64

ফিফা থেকে ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও মারাত্মক ভুল: ট্রাম্প

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ভয়াবহ সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তীব্র বিরোধ আর বিতর্কের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে ওই সিদ্ধান্ত থেকে সরে ফিফা সরে দাঁড়ালেও ইনফান্তিনোকে নিয়ে সমালোচনা কম হচ্ছে না। অনেকেই মনে করছেন, ফিফা সভাপতির পদ থেকে ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত।

এমন বিরূপ পরিস্থিতিতে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ফুটবল ফেডারেশনগুলো যদি ইনফান্তিনোকে সরিয়ে দেয়, তাহলে সেটি হবে মারাত্মক ভুল। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এমনটাই উল্লেখ করেছেন ট্রাম্প। সেই পোস্টে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, ইনফান্তিনোকে ছাড়া ফিফা কখনোই এত সফল বা লাভজনক হবে না।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কোনো কারণে ফিফা যদি সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা চিন্তাও করে, তাহলে তারা ভয়াবহ ভুল করবে।’

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ‘তিনি অসাধারণ। তার নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে। তিনি চলে গেলে ফিফা আর কখনো এত সফল বা লাভজনক হবে না।’

ট্রাম্প যতই ইনফান্তিনোর পাশে দাঁড়ান না কেন, ইতালীয়-সুইস এই আইনজীবীর নেতৃত্ব নিয়ে এরই মধ্যে ফুটবলের প্রভাবশালী কয়েকটি সংস্থা তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার ফুটবল কনফেডারেশনগুলো সোমবার একটি যৌথ খোলা চিঠিতে ইনফান্তিনোর বিশ্বকাপের বাণিজ্যিক পরিকল্পনার সমালোচনা করেছে। এক চিঠিতে উয়েফা, কনক্যাকাফ ও এএফসি বলেছে, ‘যখন কোনো ব্যক্তি তাকে দেওয়া দায়িত্বের চেয়ে নিজেকে বড় মনে করেন, তখন সেই দায়িত্ব পরিত্যক্ত হয়।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা: আটক ২

ফিফা থেকে ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও মারাত্মক ভুল: ট্রাম্প

Update Time : 08:37:09 pm, Tuesday, 11 August 2026