আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

জুলাই মাসে বিজিবির অভিযানে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

  • MIT ERP
  • Update Time : 04:45:51 pm, Tuesday, 11 August 2026
  • 57

জুলাই মাসে বিজিবির অভিযানে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম স্বর্ণ, ২১৬ পিস ডায়মন্ডের নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক, ২ হাজার ৪১৬ মিটার থান কাপড়, ১৫ হাজার ৫২৭টি ইমিটেশন গহনা, ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিকস সামগ্রী এবং ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬ পিস আতশবাজি।

এ ছাড়া ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা, ৬২৪টি মোবাইল ফোন, ৪ হাজার ৩৬০টি মোবাইল ডিসপ্লে, ৩৬ হাজার ১৭০টি মোবাইল যন্ত্রাংশ, ২০ হাজার চিকিৎসা সরঞ্জাম, ৭১ হাজার ৪০০ পিস ব্লেড, ৩ হাজার ৭০০টি চশমা, ৪৭ হাজার ৭৭৬ কেজি জিরা, ৪২ হাজার ৯৩১ কেজি রসুন, ১৩ হাজার ৩২৯ কেজি চিনি, ১২ হাজার ৪৮৬ কেজি সার এবং ১৭ হাজার ৪৭৯ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দ হওয়া অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ৩৬৭ লিটার ভোজ্য তেল, ডিজেল, অকটেন, পেট্রোল ও মবিল, ১ হাজার ৮১৮ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৯৪ হাজার ১৭টি বিভিন্ন ধরনের ওষুধ, ১ কেজি ৭০ গ্রাম সাপের বিষ এবং ৯ পিস কষ্টি ও বেলে পাথর। বিজিবি জানায়, অভিযানে ১২টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজি, ইজিবাইক ও অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল ও ভ্যান এবং ১২৭টি নৌকাও জব্দ করা হয়েছে।

এ সময় ৯টি দেশি-বিদেশি পিস্তল, একটি রাইফেল, ৫টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গোলাবারুদ এবং ৭টি অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই মাসে বিজিবি ২১ লাখ ১০ হাজার ২৫৮ পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬৩৯ দশমিক ৫ লিটার বাংলা মদ, ৭৫৪ ক্যান বিয়ার, ১ হাজার ৮০৬ কেজি গাঁজা, ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১৬ হাজার ৫৮০ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৮ হাজার ৬৮২ পিস বিভিন্ন ওষুধ ও ট্যাবলেট এবং ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট জব্দ করেছে।

চোরাচালান ও মাদক পাচারের অভিযোগে ১৯১ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশি, ৩ জন ভারতীয় এবং ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জুলাই মাসে বিজিবির অভিযানে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

Update Time : 04:45:51 pm, Tuesday, 11 August 2026