11:34 am, Monday, 10 August 2026

এসএসসি ও সমমান পরীক্ষা: জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

  • MIT ERP
  • Update Time : 10:34:08 am, Monday, 10 August 2026
  • 2

এসএসসি ও সমমান পরীক্ষা: জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর আগে গত বছর অর্থাৎ ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

সে হিসাবে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩৫৬ জন কমেছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া লাখো শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ অর্জনকারীদের সংখ্যা শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফলাফলের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

এক মাসের মেয়েকে কোলে নেওয়া হলো না শামীমের

এসএসসি ও সমমান পরীক্ষা: জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

Update Time : 10:34:08 am, Monday, 10 August 2026