12:21 pm, Monday, 10 August 2026

এসএসসি ও সমমান: পাসের হারে সর্বনিম্ন মাদ্রাসা বোর্ড, জিপিএ-৫ ছয় হাজার

  • MIT ERP
  • Update Time : 11:17:45 am, Monday, 10 August 2026
  • 7

এসএসসি ও সমমান: পাসের হারে সর্বনিম্ন মাদ্রাসা বোর্ড, জিপিএ-৫ ছয় হাজার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় এবার পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ যা অন্যান্য সকল বোর্ডের চেয়ে সর্বনিম্ন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, দেশের ৭৪১টি কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী।

তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফলাফল ঘোষণা করেন। এ বছর দাখিল পরীক্ষার ফলাফলে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ হলেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনের মাধ্যমে ফল জানতে পারছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

এসএসসি ও সমমান: পাসের হারে সর্বনিম্ন মাদ্রাসা বোর্ড, জিপিএ-৫ ছয় হাজার

Update Time : 11:17:45 am, Monday, 10 August 2026