12:20 pm, Monday, 10 August 2026

মোবাইল কেনার টাকা না পেয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান, বিষপানে ১৭ দিন পর তরুণের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 11:16:03 am, Monday, 10 August 2026
  • 4

মোবাইল কেনার টাকা না পেয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান, বিষপানে ১৭ দিন পর তরুণের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার আদমদীঘিতে মোবাইল ফোন কেনার টাকা না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে বিষপান করেছিল শামীম হোসেন (১৭) নামের এক তরুণ। বিষপানে অসুস্থ অবস্থায় ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার (৮ আগস্ট) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত শামীম হোসেন আদমদীঘি উপজেলার কুমারগাড়ী গ্রামের আলম হোসেনের ছেলে। সে সুতায় রং মিশানো কাজ করত বলে জানা যায়। পারিবারিক সূত্রে বলা হয়, শামীম হোসেন সুতায় রং মিশানো কাজ করত। বেশকিছু দিন যাবত সে একটি অ্যানন্ড্রয়েড মোবাইল কেনার জন্য তার বাবা-মায়ের কাছে টাকা চেয়ে বায়না ধরে। তার বাবা-মা অ্যানড্রোয়েড ফোন কিনে দিবে না বলে শামীমকে জানায়। এতে সে অভিমান করে গত ২২ জুলাই রাতে বাড়ির টিউবওয়েলের পারে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৭ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে গত শনিবার বিকেলে মারা যায়। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত শামীমের চাচা রেজাউল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মোবাইল কেনার টাকা না পেয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান, বিষপানে ১৭ দিন পর তরুণের মৃত্যু

Update Time : 11:16:03 am, Monday, 10 August 2026