11:31 am, Monday, 10 August 2026

সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে নলডাঙ্গার তিন প্রবাসী নিহত, এলাকায় শোক

  • MIT ERP
  • Update Time : 10:31:01 am, Monday, 10 August 2026
  • 6

সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে নলডাঙ্গার তিন প্রবাসী নিহত, এলাকায় শোক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়ায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের মুসাসা এলাকার একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ৩নং খাজুরা ইউনিয়নের দীঘির পাড় গ্রামের মো. জাকির আলীর ছেলে মো. শামীম হোসেন (৩৫), খাজুরার শ্রীপুর পাড়ার মো. গোলাম রাব্বানীর ছেলে মো. সাব্বির আহমেদ শুভ (৩০), মহিশডাঙ্গা গ্রামের মো. আসলাম হোসেনের ছেলে মো. রবিউল আউয়াল হৃদয় (২৫)।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান খাঁন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। সোমবার (১০ আগস্ট) সকালে আমরা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাব। সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন যুবকই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পরিবারের মুখে হাসি ফোটাতে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। তারা রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। রোববার বিকেলে ওই কারখানায় হঠাৎ আগুন লাগে এবং তা দ্রুত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে।

কারখানার ভেতরে কর্মরত অবস্থায় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

এক মাসের মেয়েকে কোলে নেওয়া হলো না শামীমের

সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে নলডাঙ্গার তিন প্রবাসী নিহত, এলাকায় শোক

Update Time : 10:31:01 am, Monday, 10 August 2026