মাতৃত্বকালীন দীর্ঘ বিরতি ও আড়াল ভেঙে আবারও সিনেমায় পুরোদমে ফেরার জোর প্রস্তুতি নিচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। এ লক্ষ্যে বর্তমানে নিজের ফিটনেস ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করছেন তিনি।
কন্যা শারলিন খানের সার্বিক যত্নের পাশাপাশি নিজে নিয়মিত বিশেষ ডায়েট ও জিম অনুসরণ করছেন অভিনেত্রী, যাতে খুব দ্রুত সময়ে নতুন সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন তিনি।



















