আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

বনানীতে সাড়ে ৫ হাজার ইয়াবা ও ১৬টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

  • MIT ERP
  • Update Time : 08:45:57 pm, Sunday, 9 August 2026
  • 60

বনানীতে সাড়ে ৫ হাজার ইয়াবা ও ১৬টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর বনানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা এবং ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় পৃথক ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ আগস্ট) রাত ১টা থেকে রোববার (৯ আগস্ট) সকাল ৭টা পর্যন্ত গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় বনানী থানাধীন কড়াইল হাসপাতাল সংলগ্ন পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সারোয়ার হোসাইন।

এ সময় বনানী থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযানকালে মহাখালী টিবি গেট এলাকায় একটি টিনশেড ঘর থেকে আমান উল্লাহ জুজু (৫২) ও তাছলিমা আক্তার (২৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই অভিযানে মহাখালী টিবি গেট এলাকা থেকে চৌধুরী জাহিদ রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল রামদা, চাপাতি, ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র। এ ছাড়া বনানী থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আরিফ হোসেন (৩৬) ওরফে আরিফ লেংড়া কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা একটি জিআর পরোয়ানাও মুলতবি ছিল। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য রক্ষা নিয়ে বিশ্লেষকদের সতর্ক থাকার পরামর্শ

বনানীতে সাড়ে ৫ হাজার ইয়াবা ও ১৬টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

Update Time : 08:45:57 pm, Sunday, 9 August 2026