আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

তথ্যপ্রবাহ বন্ধে পলককে ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের

  • MIT ERP
  • Update Time : 06:48:47 pm, Sunday, 9 August 2026
  • 60

তথ্যপ্রবাহ বন্ধে পলককে ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ২০২৪ সালের ১৬ জুলাই ফোন করে ইন্টারনেট স্লো বা ধীরগতির করার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে প্রথমে স্লো ও পরে ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। ওবায়দুল কাদের, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাতজনের বিরুদ্ধে চলমান মামলায় অভিযোগের প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

প্রসিকিউশন আরও জানায়, আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি ব্যবহার শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে জন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের।

ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর তথ্য-প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চরিত্রটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল: বিদুষী বর্ণিতা

তথ্যপ্রবাহ বন্ধে পলককে ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের

Update Time : 06:48:47 pm, Sunday, 9 August 2026