8:18 pm, Monday, 10 August 2026

ওমরাহ পালনের সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার অভিনেতা ডন

  • MIT ERP
  • Update Time : 05:45:01 pm, Sunday, 9 August 2026
  • 8

ওমরাহ পালনের সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার অভিনেতা ডন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

রোববার (৯ আগস্ট) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আশরাফুল হক ডন সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেন। বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় তার বিরুদ্ধে থাকা আদালতের নিষেধাজ্ঞার তথ্য সামনে আসে। এরপর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং বিষয়টি সিআইডিকে জানানো হয়।

পরে সিআইডির একটি দল বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেয়। সিআইডি সূত্রে জানা গেছে, গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন।

ডনের গ্রেপ্তারের ফলে মামলার তদন্তে নতুন অগ্রগতি আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, মামলাটি বর্তমানে অধিকতর তদন্তাধীন রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলা দায়েরের পর আদালত আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে মামলার এজাহারভুক্ত আসামিদের দেশত্যাগে বাধা দেওয়ার অনুরোধ জানান। উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলার কার্যক্রম শুরু হয়। এর আগে বিভিন্ন সংস্থার তদন্তে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরিবারের সদস্য ও ভক্তদের একটি অংশ সেই প্রতিবেদন মেনে নেয়নি।

পরবর্তীতে নতুন করে মামলা দায়ের হলে বিষয়টি আবারও আলোচনায় আসে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

দেড় দশকের ভঙ্গুরতা কাটিয়ে রাষ্ট্র পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

ওমরাহ পালনের সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার অভিনেতা ডন

Update Time : 05:45:01 pm, Sunday, 9 August 2026