4:37 am, Saturday, 1 August 2026

‘ভিসি হচ্ছেন জুনিয়র শিক্ষক’ শিরোনামীয় সংবাদের প্রতিবাদ

  • MIT ERP
  • Update Time : 03:21:29 am, Saturday, 1 August 2026
  • 1
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গত ২৬ জুলাই দৈনিক রূপালী বাংলাদেশে “ভিসি হচ্ছেন ‘জুনিয়র শিক্ষক’ শফিউল্লাহ্” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদার। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, প্রতিবেদনটি প্রকাশের আগে তার কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া গ্রহণ করা হয়নি। সফি উল্লাহ মজুমদার বলেন, তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এম. এ. সাত্তার মন্ডলের অনুকম্পায় চাকরি পাওয়ার দাবিটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে উন্মুক্ত প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। প্রতিবেদনে অ্যাকাডেমিক যোগ্যতা ও ফলাফলের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রকৃতপক্ষে তিনি ৩.৮৭ সিজিপিএ অর্জন করে তার সেশনে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ‘পালিয়ে’ আসার বক্তব্যকে অপমানজনক অভিহিত করে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত ও পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ন করার অপচেষ্টা। বাস্তবে তিনি সরকারি চাকরির সব বিধিবিধান অনুসরণ করে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পূর্ববর্তী প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এ ছাড়া প্রতিবেদনে তার শিক্ষকতার অভিজ্ঞতা ১৯ বছর উল্লেখ করা হলেও বাস্তবে তার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা ২৩ বছর। সংবাদের শিরোনামে তাকে ‘জুনিয়র শিক্ষক’ হিসেবে উপস্থাপন করাকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, তার জুনিয়র এবং ছাত্রসমতুল্য অনেকেই বর্তমানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সে প্রেক্ষাপটে তাকে ‘জুনিয়র শিক্ষক’ আখ্যা দেওয়া তার দীর্ঘ শিক্ষকতা, অ্যাকাডেমিক অবদান এবং পেশাগত অবস্থানকে খাটো করার চেষ্টামাত্র। তাছাড়া, তিনি অদ্যাবধি কোনো উপাচার্যের দায়িত্বে যোগদান করেননি। এমন পরিস্থিতিতে শুধু অনুমান এবং যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে তার নাম ব্যবহার করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা অনুচিত।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

‘ভিসি হচ্ছেন জুনিয়র শিক্ষক’ শিরোনামীয় সংবাদের প্রতিবাদ

Update Time : 03:21:29 am, Saturday, 1 August 2026