3:22 am, Friday, 31 July 2026

বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ‘সোপ-আর-স্টারস’

  • MIT ERP
  • Update Time : 02:11:27 am, Friday, 31 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তরুণ নেতৃত্ব বিকাশ ও ভবিষ্যৎ করপোরেট নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত বিজমায়েস্ট্রোজ এক্স ইউনিলিভার ফিউচার লিডার্স প্রোগ্রাম (ইউএফএলপি) ২০২৬-এর ১৬তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। আয়োজক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। চূড়ান্ত পর্বে শীর্ষ ছয় দলের প্রতিদ্বন্দ্বিতার পর চ্যাম্পিয়ন হয়েছে ‘সোপ-আর-স্টারস’ দল। দলের সদস্য ছিলেন মির রামিসা রাইয়ান রোজ, ফাইয়াজ আমিন রাহিন ও রুশমিলা হাবিব। প্রথম রানারআপ হয়েছে সামিহা তাহসিন মেধা, ইভান আশফাক ও নুসাইবা নাঈমের দল ‘লকড আউট’। দ্বিতীয় রানারআপ হয়েছে ফাতিমা আহমেদ, মুজাহিদুল ইসলাম তাজদিদ ও আদিবা মুস্তফা তানিশার দল ‘ব্রেকিং গুড’। ফাইনালে অংশগ্রহণকারীরা বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধানে উদ্ভাবনী প্রস্তাব উপস্থাপন করেন। এসব প্রস্তাব মূল্যায়ন করেন ইউনিলিভার বাংলাদেশের পারসোনাল কেয়ার হেড নাবিলা জাবীন খান, হোম কেয়ার হেড মো. নুরুল মনোয়ার, কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট (সিবিডি) হেড মো. শাদমান সাদিকিন এবং বাটা শু বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন। অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির বলেন, ভবিষ্যৎ সেই তরুণদের, যারা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করতে, নতুন চিন্তাকে বাস্তব ফলাফলে রূপ দিতে এবং পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ডিজিটাল ও তথ্যনির্ভর বাংলাদেশ গঠনে সক্ষম নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। ‘ডিসরাপ্ট টু উইন’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের বাজারের পরিবর্তনশীল ধারা বিশ্লেষণ, উদ্ভাবনী চিন্তা এবং বাস্তব ব্যবসায়িক সমাধান তৈরিতে উৎসাহিত করেছে। এবারই প্রথম বিজমায়েস্ট্রোজ ও ইউএফএলপিকে একীভূত করে একটি সমন্বিত প্ল্যাটফর্ম চালু করা হয়। প্রতিযোগিতার শুরুতে আবেদনকারী শিক্ষার্থীদের যোগ্যতা মূল্যায়ন ও ডিজিটাল সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হয়। নির্বাচিত ৪৫ জন অংশগ্রহণকারী বুটক্যাম্প ও ডিসকভারি সেন্টারে মেন্টরশিপ, ফোকাস গ্রুপ আলোচনা, কেস সমাধান এবং বিভিন্ন মূল্যায়ন কার্যক্রমে অংশ নেন। পরে সেখান থেকে নির্বাচিত ১৮ জনকে ছয়টি দলে ভাগ করে গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রতিযোগিতার অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘লার্ন টু লিড’ রোডশো এবং দেশব্যাপী ওয়েবিনারের আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ইউনিলিভারের ব্যবসায়িক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ, নিয়োগপ্রক্রিয়া এবং ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। আয়োজকরা জানান, অংশগ্রহণকারীরা গো-টু-মার্কেট, ফাইন্যান্স, সাপ্লাই চেইন ও হিউম্যান রিসোর্স বিভাগে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। এছাড়া ভালো ফল করা প্রার্থীরা ইউএফএলপির চূড়ান্ত সাক্ষাৎকার, এন্ট্রি-লেভেল চাকরি এবং ইউনিলিভার লিডারশিপ ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য বিবেচিত হবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ‘সোপ-আর-স্টারস’

Update Time : 02:11:27 am, Friday, 31 July 2026