1:19 am, Friday, 31 July 2026

টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালিত

  • MIT ERP
  • Update Time : 10:02:09 pm, Wednesday, 29 July 2026
  • 1
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, বাজারের পরিবেশ সুন্দর রাখুন। আমাদের বাজার, আমরাই রাখব পরিষ্কার’—এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে পালিত হলো ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’। প্লাস্টিক ও বর্জ্যমুক্ত সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই মূলত এই কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (২৯ জুলাই) সকালে টুবিয়া বাজার প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। সাধারণ ব্যবসায়ী, টুবিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, বাজারের ইজারাদার এবং সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অভিযানে অংশগ্রহণকারীরা ফেস মাস্ক, টুপি ও হ্যান্ড গ্লাভস পরিধান করে স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ঘটমাঝি ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মো. খলিলুর রহমান দর্জী। তিনি বাজারের পরিবেশ সুস্থ ও পরিচ্ছন্ন রাখতে সব ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবেন। এ ছাড়া স্থানীয় এমপিকে সাথে নিয়ে খুব শিগগিরই ব্যবসায়ীদের প্রাণের দাবি একটি অস্থায়ী সমিতির কার্যালয় নির্মাণ করে দেবেন। গ্রাম ডাক্তার ছরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাজারের ইজারাদার ও সাংবাদিক ইমদাদুল হক মিলন। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান বাদল, আদর্শ কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস্কান্দার আলী মাতুব্বর, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খান মাসুদ রানা, স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম খান, আ. ছালাম খান, আ. জব্বার মাতুব্বর, হানিফ তালুকদার, ইদ্রিস মোল্লা, শেরজামাল ফকির ও এনামুল মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচি থেকে উপস্থিত সবাই টুবিয়া বাজারকে সবসময় প্লাস্টিক ও বর্জ্যমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালিত

Update Time : 10:02:09 pm, Wednesday, 29 July 2026