আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

নরসিংদীতে আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকেরা

  • MIT ERP
  • Update Time : 04:44:35 pm, Wednesday, 11 November 2026
  • 13

নরসিংদীতে আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকেরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নরসিংদীর মনোহরদী উপজেলায় আকস্মিক বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। মাত্র কয়েক ঘণ্টার ঘূর্ণিঝড়েই উপজেলার দৌলতপুর ইউনিয়নের কয়েকটি এলাকার কলাবাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৭ হেক্টর কলাবাগান ক্ষতির মুখে পড়েছে।

সোমবার ৯ নভেম্বর বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর, কেরানীনগর, নিশ্চিন্তপুর, কির্তিবাসদী, হরিনারায়ণপুরসহ কয়েক এলাকায় ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অনেক কলাগাছ ভেঙে মাটিতে পড়ে যায়। কোথাও কোথাও গাছ উপড়ে যাওয়ায় কৃষকেরা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। স্থানীয় কৃষক সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) বিকেলে ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে হঠাৎ বাতাসের গতি বাড়তে শুরু করে।

একপর্যায়ে তা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন এলাকার কৃষিজমিতে থাকা কলা গাছ ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে ক্ষতিগ্রস্তের খবর পেয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। ক্ষতির পরিমাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে কৃষকদের মোট আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান কৃষি কর্মকর্তা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশক্রমে ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করতে এসেছি। এরইমধ্যে তালিকা প্রণয়নের কাজ চলছে।

আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে পাঠানো হবে। এ সময় উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আকন্দ, শরিফুল ইসলাম ফরিদসহ উপসহকারী কৃষি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা পরিষদে কারা থাকছেন, নাম ঘোষণা চলতি সপ্তাহেই

নরসিংদীতে আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকেরা

Update Time : 04:44:35 pm, Wednesday, 11 November 2026