আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 12:43:55 pm, Wednesday, 11 November 2026
  • 24

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর দারুসসালাম থানার অন্তর্গত গাবতলী পর্বত সিনেমা হলের সামনে সড়ক পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালে ‘চাঁদনী ট্রাভেলস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হচ্ছিলেন এমন দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাসের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। তিনি আরও জানান, নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। তাদের পরিচয় শনাক্তের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আইন অনুযায়ীই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে: রণধীর জয়সওয়াল

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারীর মর্মান্তিক মৃত্যু

Update Time : 12:43:55 pm, Wednesday, 11 November 2026