আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

পাবনায় ডিলারের ঘর ভাঙচুর করে ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 06:37:13 pm, Monday, 9 November 2026
  • 17

পাবনায় ডিলারের ঘর ভাঙচুর করে ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও সার লুটের অভিযোগ উঠেছে। জানা যায়, এ সময় সার বিতরণের দায়িত্বে থাকা ডিলার প্রবীর কুমার পালের টিনশেড ঘর ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে যাওয়া হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান জানান, সোমবার ছাইকোলা ইউনিয়নে সরকারি সার বিতরণের নির্ধারিত দিন ছিল। সকাল ৯টা থেকে ইউনিয়নের তিনজন ডিলার সার বিতরণ শুরু করেন। এর মধ্যে ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে সার বিতরণ করছিলেন ডিলার প্রবীর কুমার পাল। সার নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে প্রথমে হট্টগোলের সৃষ্টি হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অপর দুই ডিলার সার বিতরণ বন্ধ করে দেন। এ সময় একদল কৃষক প্রবীর কুমার পালের সার বিতরণকেন্দ্রে এসে লাইনে দাঁড়াতে চাইলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে এবং সেখান থেকে সার নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে সার মজুদের হিসাব করে দেখা যায়, মোট ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে।

অবশিষ্ট ১ হাজার ১১ বস্তার মধ্যে ৪০০ বস্তা মজুদ রয়েছে এবং ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে প্রাথমিক হিসাবে জানা গেছে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ওসি ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, লুট হওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুষ্টিয়ার দৌলতপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনায় ডিলারের ঘর ভাঙচুর করে ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ

Update Time : 06:37:13 pm, Monday, 9 November 2026